1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০৯৯, মৃত্যু ৩৮

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০ ২:৪৫ pm

দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

আইইডিসিআরের বরাত দিয়ে মোট সুস্থের সংখ্যা নিয়ে তিনি বলেন, দেশে আক্রান্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন। বাড়িতে ও হাসপাতালে থেকে এসব রোগীরা সুস্থ হয়েছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ