1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টার মধ্যে আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ ৫:১৩ pm

২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির জাওজাজান প্রদেশের রাজধানী শেবেরগান এখন তালেবানের দখলে।

শনিবার প্রদেশটির ডেপুটি গভর্নর কাদের মালিয়া সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দর থেকে পিছু হটেছে সরকারিবাহিনী ও কর্মকর্তারা।

এর মধ্য দিয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান যোদ্ধারা। এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয়।

কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুটি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ