1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২০ লাখ টাকার দেনমোহরে কারাগারে বাদীর সঙ্গে আসামির বিয়ে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ৭:০৬ pm

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী এক আসামির সঙ্গে মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। আর এ বিয়ের দেন মোহর ধরা হয়েছে ২০ লাখ এক টাকা।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

হাজতি ওই বরের নাম কে এম আক্কাস (৪৫)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ঢাকার পল্টন থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা গ্রেপ্তার কে এম আক্কাস এ কারাগারে বন্দী রয়েছেন।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ওই মামলার বাদীর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতর হাজতি কে এম আক্কাসের বিয়ে অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষের একজন করে অভিভাবকের উপস্থিতি ও সম্মতিতে ২০ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে মামলার বাদী ও আসামির বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের প্রথম থেকে কে এম আক্কাস কারাগারে বন্দী রয়েছেন।

তিনি আরও জানান, মামলার বাদিনীর বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রেমিকাকে বিয়ে না করে আক্কাস অন্য এক নারীকে বিয়ে করেন।

এ ঘটনার পর আক্কাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তার প্রেমিকা (৩৫)।

এ মামলায় গ্রেপ্তার হন আক্কাস। পরবর্তীতে আক্কাসকে ডিভোর্স দেন তার স্ত্রী। হাইকোর্ট ডিভিশনের স্মারক নং-৩৮২৯১ তারিখ ১৯/৯/২১ মূলে এ বিয়ে সম্পন্ন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ