1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৭ বছর পর চাকরি স্থায়ী হলো ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৮:৪৫ pm

কারিগরি শিক্ষা ধারায় শিক্ষার্থীর হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় শিক্ষকের চাহিদা পূরণে দীর্ঘ ১৭ বছর পর ৭৮৬ জন শিক্ষক-কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।

দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে কর্মরত বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও প্রশিক্ষকগণ বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ নিয়ে সন্তোষজনক কর্মদক্ষতা অর্জন করায় তাদের চাকরিতে স্থায়ী করে রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে এ খাতে শিক্ষক সংকট পূরণ করতে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ৪০২৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট পূরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৭৮৬ (সাতশত ছিয়াশি) জনের চাকরি স্থায়ী করা হয়।
স্থায়ী হওয়া শিক্ষকগণ ‘এসএসসি ও এইচএসসি ভোকেশনাল কোর্স প্রবর্তনের লক্ষ্যে ১৩ টি নতুন ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট স্থাপন এবং বিদ্যমান প্রতিষ্ঠানসমূহের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে কর্মরত ছিল। দীর্ঘ ১৭ বছর পর তাদের চাকরি স্থায়ী করা হলো।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ