1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১৫ মিনিটে সূচক নেই ৫২ পয়েন্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ১১:১২ am

সূচক পতনের মাধ্যমে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আগের দিনের মতো মঙ্গলবার (১৯ এপ্রিল) শেয়ার বিক্রির চাপে ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের শেয়ারের দাম কমেছে।

এতে লেনদেনের প্রথম ১৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৫২ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৯৭ পয়েন্ট।

কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে সোমবারের চেয়ে মঙ্গলবার আরও বড় দরপতনের শঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত সময়ে ৩১৭টি প্রতিষ্ঠানের মোট ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১২৮টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১০ দশমিক ২৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৯ দশমিক ৭৭ পয়েন্ট কমেছে। ১৫ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯৭ পয়েন্ট কমে ১৯ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ১৯১ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ৫৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ