1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

১৫ মার্চ নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। তিন পদে ৮ জন প্রতিদন্ধিতায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১:০৪ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ১৫টি পদের মধ্যে ১২টি পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি তিনটি পদে ৮ জন প্রতিদন্ধিতায় নেমেছেন। জোর প্রচারনায় রয়েছেন প্রার্থীরা। ব্যানার ফ্যাষ্টুনে ছেয়ে গেছে ভবন।

বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন দুই প্রার্থী এডভোকেট নুরুজ্জামান নুরু ও এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া। সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দ্বিতায় রয়েছেন তিনজন এডভোকেট মাসুদ রানা চৌধুরী,এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট শেখ মোঃ মজিবুর রহমান (মিলন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তিনজন তারা হলেন,এডভোকেট আমিনূল ইসলাম আমিন,এডভোকেট ইমরান সাদিক ও এডভোকেট মোঃ রুকনউদ্দিন।

এদিকে সহ-সভাপতি পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি-১ এডভোকেট আঃ রশিদ ভূঁইয়া ও সহ-সভাপতি-২ পদে এডভোকেট মোঃ বাবুল মিয়া। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীম আহম্মেদ।

এছাড়াও বিনা প্রতিদন্দ্বিতায় লাইব্রেরী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট আব্দুল কাইয়ুম খান (উত্থান),সাহিত্য-সংস্কৃতি সম্পাদক এডভোকেট নূরুর রহমান অপু,বিনোদন ও খেলাধুলা সম্পাদক এডভোকেট মোঃ ইকবাল হোসেন ও অডিটর পদে এডভোকেট আব্দুর রফিক (বাবুল)।
বিনা প্রতিদন্দ্বিতায় সদস্য পদে ৫ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন,এডভোকেট মোশাররফ হোসেন (তমাল),এডভোকেট এ.কে.এম. গোলাম রব্বানী,এডভোকেট কলপ মিয়া,এডভোকেট রুহুল আমীন এবংএডভোকেট আজহারুল ইসলাম (রুবেল)।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্বে রয়েছেন এডভোকেট আশীষ কুমার সিংহ এ ছাড়া অপর দুই নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট শহর আলী খান এবং এডভোকেট হাজী আব্দুল খালেক নির্বাচন পরিচালনা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আশীষ কুমার সিংহ জানান ১৫ মার্চ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৩৪২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ