1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

১০ ই-কমার্স প্রতিষ্ঠানের নিরীক্ষা চায় বাংলাদেশ ব্যাংক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ৭:১৪ am

দেশের দশটি ই-কমার্স প্রতিষ্ঠানে পৃথকভাবে নিরীক্ষা চালাতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক যেসব প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছে সেগুলো হলো- ইভ্যালি, ধামাকাশপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জশপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুমবুম, আদিয়ান মার্ট, নিডডটকমডটবিডি ও আলেশামার্ট।

এর আগে এসব প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ