1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হে কীর্তিমান

দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ২:৩৫ pm

হে প্রাণপুরুষ,
যে পথরেখা করেছিলে উন্মোচন
অনেকগুলো দশক আগে কোন শুভক্ষণে,
এ পথের শেষে দেখি
আজ বিদ্যমান অপরূপ এক নন্দনকানন।
ছায়াঘন প্রাঙ্গণে বিরাজিছে কত মহীরুহ তরু,
সুন্দর উপবনে শুনি বিহগের মধুর কলতান
নয় ওরা ভীরু।
কত বিহঙ্গের বাসভূমি এই মনোরম উদ্যান।
যেতে হবে তাই
কালের নিয়মে আজ চলে গেলে নক্ষত্রলোকে।
হে মহাপ্রাণ, অক্ষয় হোক স্বর্গবাস,
উজ্জ্বল হোক তোমার জ্যোতি লক্ষ তারার মাঝে
সন্ধ্যার আকাশে এই একান্ত কামনা।
যে কীর্তি করেছ স্থাপন,
সেই কীর্তি ধ্বজা ধরে
খ্যাতি ও কর্মের প্রসারে
সবাই এগিয়ে যাবো বিকাশের লক্ষ্যে
এই হোক আমাদের অঙ্গীকার।
হে প্রাণপুরুষ,
তোমার মহপ্রস্থানের পথে
সমবেত দন্ডায়মান আমরা কৃতাঞ্জলি
জানাই বিনম্র প্রণতি!
ওম শান্তি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ