
একটি পাঁচ তলা ভবন হেলে পড়েছে।শনিবার রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নগরীর এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আমরা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরাও গেছে বলে জানা গেছে।
ভিন্নবার্তা/এমএসআই