
মুহাম্মদ মনিরুজ্জামান
মাঘের নরম রোদ মাখছে আদর
পান্থপাদপের বাহু দিয়েছে বাড়িয়ে
প্রকৃতির কাছে পেয়ে এতো সমাদর
আমার ভেতর আমি গিয়েছি হারিয়ে।
আনমনে হেঁটে চলি স্মৃতি পথ ধরে
হৃদয়ভুমে গজায় স্বপনের চারা
বেড়ে ওঠে সমারোহে তরতর করে
সুখে হয় মুখরিত কেনারির পাড়া।
দৃষ্টির সীমানা জুড়ে পঞ্চটিয়া রঙ
এ জীবন সাজে হায় কতরূপ সঙ!
সবকিছু জানি খাবে মাটির জঠর
দুদিনের তরে করি কত আয়োজন
ভালোবেসে বালুচরে বাঁধি খেলাঘর
ছাড়িতে চায় না মন সুন্দর ভুবন।
ভিন্নবার্তা/এসআই