1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হলমার্ক কেলেঙ্কারি : দ্বিতীয় মামলায় ১১ জনের কারাদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ৪:৪৫ pm

দেশের বৃহত্তম ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় মোট ২৮টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার রায় হলো। বাকি ২৬টি মামলা এখনও বিচারাধীন রয়েছে।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক, সোনালী ব্যাংকের এজিএম সাইফুল হাসান, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, ডিজিএম মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির।

রায়ে বিচারক আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে দণ্ডবিধির ৪০৬ ধারায় তিন বছর ও ৪২০ ধারায় পাঁচ বছরসহ আট বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে। এ ছাড়া অপর আট আসামির তিন বছর করে কারাদণ্ড দেন আদালত।

২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ