1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হয়তো তুমি আসবে

মোঃ রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:২৪ pm

তুমি কথা দিয়েছিলে ফিরে আসবে,
কোন এক ফাল্গুনে।
শুকনো ঝরা পাতাগুলো পায়ে মাড়িয়ে,
নিরাশার সমস্ত দুঃস্বপ্নকে জলাঞ্জলী দিয়ে,
আমাকে রাঙিয়ে দিবে কৃষ্ণচূড়ার লালে।
অনেক বসন্তই তো এলো গেলো,
শুধু তুমিই এলে না,
হতাশার কালো চাদরে মোড়া আমার নীল বর্ণ শরীরে, জমেছে বেদনার পাহাড়।
আমি জানি এভাবেই আর একটি বসন্ত পেরিয়ে যাবে,
শিমুল পলাশেরা ঝরে পড়বে,
বন্ধ হবে কোকিলের গান,
তোমার পথপানে চেয়ে চেয়ে আমার দুচোখ গড়িয়ে অশ্রু ঝরবে,
যুগের পিপাসা মিটিয়ে ঐ তৃষ্ণার্ত মৃত্তিকা হবে শীতল।
আমি সেই শীতল মৃত্তিকায় একটি ভালোবাসার বীজ রোপণ করবো,
তা থেকে প্রষ্ফুটিত হবে একটি স্বপ্নের নতুন কুঁড়ি,
নব আশার আদলে কচি পাতাগুলো তাকিয়ে থাকবে আকাশের পানে।
আবারো ফুল ফুটবে, অবনির বুকে ছড়াবে প্রেমের ঘ্রাণ,পাখিরা গাইবে সুরে সুরে,
আমার আখি যুগল তোমাকে দেখার তৃষ্ণা নিবারণের জন্য অপেক্ষার প্রহর গুনবে আর একটি বসন্তের,
হয়তো তুমি আসবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ