1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হঠাৎ লাফিয়ে বাড়ছে চিনির দাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ২:৫৬ pm

রাজধানীর বাজারে বেড়েছে চিনি, ভোজ্যতেল, আটা, ডিম ও মুরগির দাম। বেশি বেড়েছে চিনির দর। খোলা চিনি কেজিপ্রতি ৭৭ -৮০ টাকায় উঠেছে। আর বাজারভেদে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-৮২ টাকায়।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, ৩ দিনে খোলা চিনির দাম কেজিপ্রতি ৭-৮ টাকা বেড়েছে। যাঁর দোকানে আগে কেনা চিনি ছিল, তিনি বিক্রি করছেন ৭৭-৭৮ টাকা কেজিতে। যে খুচরা বিক্রেতা নতুন করে কিনেছেন, তিনি বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

কারওয়ান বাজারের মুদিদোকানি মো. বাবলু বলেন, ৫০ কেজির এক বস্তা চিনির দাম ৫ দিনে ৬০০ টাকা বেড়েছে। কোম্পানিগুলোও প্যাকেটজাত চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক সপ্তাহ আগে বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৮-৭৫ টাকা ছিল। এখন তা ৭৫-৭৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে চিনির দাম অনেকটাই বেড়ে গেছে। এ কারণে দেশেও বাড়তি।

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটের পশ্চিম তেজতুরি বাজার এলাকা ঘুরে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, ডিমের দাম বেড়েছে ডজনপ্রতি (১২টি) ১০ টাকার মতো। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১০৫-১১০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি আরও ১০-১৫ টাকা বেড়ে উঠেছে ১৪০-১৫০ টাকায়।

বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ২-৩ টাকা বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলে ছাড় কমিয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা। আটার দাম বেড়েছে কেজিতে দুই টাকার মতো। প্যাকেটজাত আটা প্রতি কেজি ৩৫-৩৬ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

কমেছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ