1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হঠাৎ বিস্ফোরণে ৩ জন নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ১০:৫৪ pm

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। নয়াপাড়া গ্রামের বোরহান মিয়ার বাড়িতে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কী কারণে বা কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশ এখন বাড়িটি ঘিরে রেখেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার কারণ এখন বলা যাচ্ছে না। এখানে সিআইডির দল ও বিস্ফোরক বিশেষজ্ঞ দল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ