1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হজ প্যাকেজ সংশোধনে ফের লিগ্যাল নোটিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১২:৪২ pm

চলতি বছরের হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

হাবিবুর রহমান, আব্দুল আজিজ ও আব্দুল হাইয়ের পক্ষে রোববার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এ নোটিশ পাঠান।

নোটিশটি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বলাকা বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।

নোটিশে বিমানভাড়া কমানোসহ হজ প্যাকেজ সংশোধন, পরিবর্তন ও পুনর্নির্ধারণ করে নতুন প্যাকেজ ঘোষণার অনুরোধ করা হয়েছে। এছাড়া হজযাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কিনতে বাধ্য করা হয়। যা যাত্রীদের স্বাধীনতা খর্ব করা হয়। এ নিয়মেও পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন করে সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান এ নোটিশ পাঠিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ