1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ১১:১৭ am

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহতরা হলেন-দাউদকান্দির কুশিয়ারার নাছির উদ্দিন ৫২ ও তার স্ত্রী শরিফা আক্তার (৪২)। তারা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে নিজেদের গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, তারা দাউদকান্দির দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে স্থানীয়রা কেউ বলতে পারেনি। নিহতদের স্বজনদের জানানো হয়েছে। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ