1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ১১:১৫ am

রংপুরে স্ত্রী-সন্তান নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের নাম আরিফুজ্জামান আরিফ। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের পাগলাপীর হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর পর রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। নিহত আরিফুজ্জামান আরিফ নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তিনি রংপুর সদর থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় এএসআইয়ের স্ত্রী-সন্তান আহত হয়েছেন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন।

রংপুর সদর থানার ওসি মমতাজুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরের দিকে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন এএসআই আরিফ। এ সময় হাজিরহাটের কোল্ডস্টোরেজের সামনে রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাসের ধাক্কায় আরিফ ও তার ছেলে গাড়ির নিচে পড়ে যান। সড়কের ওপর ছিটকে পড়েন তার স্ত্রীও।

গুরুতর অবস্থায় আরিফকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আইসিইউতে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার স্ত্রী ও সন্তান সেখানেই চিকিৎসাধীন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ