1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ১১:০৭ pm

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় সোহানা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন সোহানার স্বামী নিজাম মুন্সি (৩৫) ও শিশু সন্তান ছুবা (৫)।

বুধবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আলতু খান জুট মিলের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহানা উপজেলার আড়কান্দী গ্রামের বাসিন্দা। আর তার স্বামী নিজামের বাড়ি ফরিদপুর সদরের রহিমপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বামী ও শিশু সন্তান নিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন সোহানা। এ সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই সোহানা মারা যান। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ