1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০ ১১:০৫ am

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল ও নৈশ কোচের সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, রুমা বেগম (২৪) ও তাদের চার বছরের সন্তান রাহিম এবং বোন আদুরী বেগম (১৭)। এ ঘটনায় মোটরসাইকেল চালক লিটন মিয়া (৩০) আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, লিটন মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ গজঘণ্টা গ্রামের বাড়ি থেকে স্ত্রী রুমা ও ছেলেকে নিয়ে মোটরসাইকেকে করে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে আসেন। রাতে সেখান থেকে একই উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামে মামা শ্বশুর সাজ্জাদুল মিয়ার বাড়িতে দাওয়াতে স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে নিয়ে যাচ্ছিলেন। পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে কুমিল্লাগামী নৈশ কোচ উল্লাস পরিবহনের (চট্টগ্রাম ক-১১-০২৬১) সঙ্গে সংঘর্ষ ঘটে।

সোমবার (৩ আগস্ট ) সকালে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ বলেন, লিটন মিয়া প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী, সন্তান ও শ্যালিকা ঘটনাস্থালে নিহত হয়। মরদেহ উদ্ধার ও নৈশ কোচটিকে আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ