1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্মার্টফোন হাতে হলে, চার শিক্ষক বহিষ্কার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ৬:৪৮ pm

সিলেটের বিশ্বনাথে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে স্মার্টফোন হাতে পাওয়ায় পরীক্ষা কেন্দ্রের ডিউটি থেকে চার শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ।

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ওই চারজন শিক্ষককে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কামাল বাজার আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক শাহ আলম, হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হুসেন রজবি মঞ্চি, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মেজবাউল ইসলাম ও বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগার মোহাম্মদ রুহুল কুদ্দুছ।

তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে বিশ্বনাথ কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহারকালে তাদের হাতেনাতে ধরা হয়। ফলে স্থায়ীভাবে দায়িত্ব থেকে বহিষ্কারের পাশাপাশি অবশিষ্ট পরীক্ষাগুলোতে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ