1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বর্ণার দাপুটে ফিফটিতে বিশ্বকাপে রেকর্ড পুঁজি বাংলাদেশের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:২৩ pm

চলমান নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ২৩২ রানের লক্ষ্য দিয়েছে টাইগ্রেসরা। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। এদিনে দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দেখে শুনেই খেলতে থাকেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। রান রেট কম থাকলেও উইকেট ধরে রেখে এগিয়ে যাচ্ছিলেন দুজন। এতে ১৬তম ওভারে দলীয় ফিফটি পার করে বাংলাদেশ।

ফিফটির পরই উইকেট হারায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ফেরেন রুবাইয়া এবং ৭৬ বলে ৩০ রান করে তাকে সঙ্গে দেন ফারজানা। তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার। ৭৪ বলে ফিফটি তুলে নেন তিনি, আর তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

৪২ বলে ৩২ রান করে জ্যোতি ক্যাচ হলে, ফিফটির পর রান আউট হন শারমিনও। এরপর শোবহানা মোস্তারি (৯), রাবেয়া খান ডাক আউট হলে দলের হাল ধরেন স্বর্ণা আক্তার। ৩৪ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন রিতু মনিও।

শেষ পর্যন্ত রিতু মনির ৮ বলে ১৯ রান এবং স্বর্ণার ৩৫ বলের অপরাজিত ৫১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ননকুলেকো ম্লাবা। এ ছাড়াও একটি করে উইকেট নেন ক্লো ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ