1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বর্গের সিঁড়ি

মোঃ আবুল হোসাইন
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪ ৪:৫২ pm

মাতৃসেবার অনেক মূল্য
সৃষ্টিকর্তার কাছে,
সে সম্পর্কে অনেক আয়াত
পাক কোরানে আছে।
মার সেবাতে ব্রত হলে
স্বর্গ মিলতে পারে,
স্বর্গ কিন্তু পাওয়া যায় না
কারো থেকে ধারে।
মাকে করলে শ্রদ্ধা-ভক্তি
সওয়াব মিলে অতি,
তাই বলি ভাই যত্ন নিও
নিজের মায়ের প্রতি।
শিশুকালে মা হারিয়ে
এতিম ছিলেন নবী,
মাতৃহারার কী বেদনা
বুঝে ছিলেন সবি।
ইবাদত আর দান খয়রাতে
মিলে যে সব পুণ্য,
মায়ের প্রতি দুর্ব্যবহার
তা করে দেয় শূন্য।
হজ্জ করিলে স্বর্গ মিলবে
ভাবে জীবন ভরে,
ভাবে না যে স্বর্গ থাকে
প্রত্যেকেরই ঘরে।
হাদিস বলে স্বর্গ থাকে
মায়ের পায়ের নিচে,
সে সব ভুলে ঘুরে সবাই
হজ্জ যাকাতের পিছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ