1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪৮ am

সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর পূর্বপাড়া গ্রামের আবদুল মালেক মেম্বার (৭৪) ও তার ভাগ্নে শাকিল আহমেদের স্ত্রী তাসলিমা বেগম (২০)। মালেক মেম্বার পবিত্র ওমরাহ পালন করতে দেশটিতে গিয়েছিলেন।

আহতরা হলেন মালেক মেম্বারের ছেলে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগ্নে শাকিল আহমেদ ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ আহমেদ জানান, মালেক মেম্বার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি কিছুটা সুস্থ হলে ৪০ দিনের জন্য চিল্লায় যেতে চান। তখন ছেলেরা তাকে সৌদি আরবে ওমরাহ করার জন্য যেতে বলেন। গত বুধবার তিনি বাংলাদেশ থেকে ওমরাহ করতে সৌদি আরবে যান। সেখান থেকে ছেলে তার গাড়িতে করে পরিবারসহ জিয়ারতের উদ্দেশে জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। পরে জেদ্দা-মদিনা সড়কে তাদের গাড়ির সঙ্গে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মালেক মেম্বার ও তার ভাগ্নের স্ত্রী তাসলিমা নিহত হন। তাদের সঙ্গে থাকা বাকিরাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ