1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদিতে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ১০:২৩ am

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চারজনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

তারা হলেন— হামিরকুৎসা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন, একই গ্রামের জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদৎ হোসাইনের ছেলে আরিফ হোসেন এবং বড় মাধাইমুড়ি কাতিলা গ্রামের আনিসুর রহমান সরদারের ছেলে ফিরোজ আলী সরদার ।

এ ছাড়া নাটোরের নলডাংগার মো. দবির উদ্দিন ছেলে মোহাম্মদ উবায়দুল, নওগাঁর আত্রাইয়ের আইজাক প্রামাণিকের ছেলে রমজান, রহমান সরদারের ছেলে বারেক সরদার, মাদারীপুরের কালকিনির ইউনুস ঢালীর ছেলে জুবায়েত ঢালী এবং সাভারের নগরকুন্দার মৃত আলাউদ্দীনের ছেলে সাইফুল ইসলাম।

এ ছাড়া এ ঘটনায় ভারতের এক নাগরিক নিহত হন।

ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশি কর্মী বিপ্লব হোসেন ও মো. জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ বাংলাদেশি কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়াদাওয়া করে কারখানার ওপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা দুজন বেরিয়ে আসতে পারলেও বাকিরা কালো ধোঁয়ায় পথ হারিয়ে ফেলেন এবং নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ