1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সোমবার থেকে গণপরিবহন বন্ধ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১ ১:১৩ pm

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা, পণ্য পরিবহন, ওষুধ, জ্বালানি, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, গার্মেন্টস সামগ্রী ও সংবাদপত্র এ নিষেধাজ্ঞার আওতামুক্ত।

রোববার (৪ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী। এছাড়া আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলে সরকারি প্রজ্ঞাপনেও জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ রোববার এ প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, সব ধরনের গণপরিবহন (সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী/বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ