
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২০১ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জুলাই রাতে শিল্প সাহিত্য সংসদে জুম অ্যাপসের মাধ্যমে আসরের সিনিয়র সহ-সভাপতি আদিত্য মোরশেদের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয় ।
আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু,মীর সরওয়ার আলী মুকুল,কাজী আনিছুর রহমান,ডেইজী আদানী,মাহফুজ আলী শাহ,খাদিজা আকতার,আফিয়া মনি ও শিক্ষার্থী রুপ সাদী প্রমুখ।
আসরটি পরিচালনা করেন মাজহারুল ইসলাম মাজহার অনুষ্ঠিত।
এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই