
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৮৯ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাতে জুম অ্যাপসের মাধ্যমে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া মীর ভবনে সাহিত্য আসরের সভাপতি স্বপন কুমার গুহের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয় ।
আসরে আলোচনায় অংশ নেন কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম,মী র সারওয়ার আলী মুকুল, আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, কাজী আনিছুর রহমান, আসরের সহ-সভাপতি কামরুল হাসান প্রমুখ।
আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের সা: সম্পাদক ও কথা সাহিত্যিক আকমল সরকার রাজু
এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।
ভিনন্নবার্তা/এমএসআই