
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৭৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে সাবেক প্রধান শিক্ষক ও সাহিত্য আসরের সভাপতি স্বপন কুমার গুহের সভাপতিত্বে আসরটি অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনায় অংশ নেন সাহিত্য আসরের উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও আসরের উপদেষ্টা সদস্য হাফিজুর রহমান,সিনিয়র সহ-সভাপতি কবি আদিত্য মোরশেদ,কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম, আসরের সহ সম্পাদক কবি মাজেদা ডেইজী আদানী, আসরের সদস্য তাওয়াবুন নুরে সিদ্দিকা তনুকা, শাহানাজ আখতার, আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকার সহ-সভাপতি ও ফাতেমা মাশরুমের ব্যবস্থাপনা পরিচালক আসরের সমাজসেবা সম্পাদক আজিজুল হক,কিশোরগঞ্জ সাহিত্য শিখা পরিষদের সভাপতি আজহারুল ইসলাম আল-আজাদ,সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, মীর সরোয়ার আলী মুকুল,শিক্ষার্থী জি এম রূসাফী । গোটা আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু।
১৭৩ তম আসরটিতে কথা সাহিত্যিক এম.এ বাশারের স্বরণ সভা এবং তাঁর কর্মজীবন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি,নাটক ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ভিন্নবার্তা/এমএসআই
লাইটনিউজ/এসআই