
সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৭১ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) রাতে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাহিত্য আসরের কার্যকরী সভাপতি আনোয়ারল ইসলামের সভাপতিত্বে আসরটি অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনায় অংশ নেন সাহিত্য আসরের উপদেষ্টা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, সভাপতি স্বপন কুমার গুহ,শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আনোয়ার শামীম,হোসাইন মুহম্মদ আনোয়ার,জুয়েল সরকার,মটর শ্রমিক নেতা মমতাজ আলী,মানিক মিয়া, জাভিসকো,ইশা মিঠু,আনোয়ার হোসেন বাঙালী,আসরের সহ সম্পাদক কবি মাজেদা ডেইজী আদানী,
আসরের সদস্য তনুকা,আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, বঙ্গবন্ধু জাতীয় পদক প্রাপ্ত পরিষদ কেন্দ্রীয় কমিটির ঢাকার সহ-সভাপতি ও ফাতেমা মাশরুমের ব্যবস্থাপনা পরিচালক আসরের সমাজসেবা সম্পাদক আজিজুল হক সিনিয়র সহ-সভাপতি কবি আদিত্য মোরশেদ,সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহারুল ইসলাম মাজহার,সহসভাপতি কাজী আনিছুর রহমান,মীর সরোয়ার আলী মুকুল,মিজা ইকবাল বেগ ও শিক্ষার্থী জি এম রূসাফী। ১৭১ তম আসরটিতে প্রয়াত সাবেক পৌর মেয়র ও শ্রমিক নেতা সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদলের স্মরণ সভা ও তাঁর কর্মজীবন নিয়ে ।
গোটা আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের সা: সম্পাদক শিল্প সাহিত্য সংসদের সমাজ ও সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির লোক অংশ নেন।
ভিন্নবার্তা প্রতিবেদক