1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে ১৬৯তম সাহিত্য আসর অনুষ্ঠিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ১০:১৩ pm

সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ১৬৯তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) রাতে জুম অ্যাপসের মাধ্যমে সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার গুহের সভাপতিত্বে আসরটি অনুষ্ঠিত হয়।

আসরে আলোচনায় অংশ নেন সাহিত্য আসরের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, আসরের সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, ফাতেমা মাশরুমের আজিজুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীর বন্দর শাখার ম্যানেজার মোজাহারুল ইসলাম মাজহার, আছাদুল, ডেইজী আদানী, শিক্ষিকা শিউলী সুলতানা, এ.এ.মাহফুজ আলী শাহ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন বাঙ্গালী, কাজী আনিছুর রহমান, কিরন বালা রায়, শিক্ষানবীশ আইনজীবী জয়নুল আবেদীন, মিজা ইকবাল বেগ ও শিক্ষার্থী জি এম রূসাফী।

গোটা আসরটি পরিচালনা করেন সাহিত্য আসরের এডমিন শিল্প সাহিত্য সংসদের সমাজ ও সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু। আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির লোক অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ