1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ১২:৩৯ am

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস নিয়ে মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি শহরের গোলাহাট আটকে পড়া উর্দুভাষীদের নতুন ক্যাম্প (সিনেমা হল ক্যাম্প) এলাকার বাসিন্দা। তাঁর দুটি সন্তান রয়েছে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি। তাঁর বাবার নাম ইউনুস আলী।

পরিবার সূত্রে জানা যায়, তাঁর ছোট ভাই রিয়াজ হোসেনের বিয়ের অনুষ্ঠান ছিল শহরের সিটি কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে মুরাদের ঝগড়া হয়। পরে কাউকে কিছু না জানিয়ে মুরদা বাড়িতে চলে আসে। পরে বাড়িতে এসে পরিবারের লোকজন তাঁকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ