
নীলফামারীর সৈয়দপুরে রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আহসান আদেলুর রহমান আদেল। সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নে বুধবা দুপুরে কাচারী বাজার হতে কালার বাজার পর্যন্ত ৮০০মিটার রাস্তার কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন নীলফামারী -৪আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর জাতীয়পাটি আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন, বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী,৮নং ইউপি সদস্য নুরনবী,উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব জি এম কবির মিঠু, উপজেলা এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপ সহকারী প্রকৌশলী আতাউর রহমানসহ জাতীয়পাটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি আদেল বলেন, সৈয়দপুর উপজেলা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা খেলার মাঠে উন্নয়নের ছোঁয়া লেগেছে আগামীতে আপনাদের পাশে থাকতে চাই।
ভিন্নবার্তা/এমএসআই