1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে মোবাইল প্রতীক পেলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রবিউল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ৬:৫৮ pm

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটানির্ং অফিসার মোঃ ফজলুল করিম।

এসময় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ রবিউল আউয়াল রবিকে তার পছন্দের মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ প্রতীকটি নিয়ে দ্বিতীয় কোন প্রার্থীর চাহিদা না থাকায় তিনি এ প্রতীকটি পেয়েছেন বলে জানান সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলম।
প্রতীক প্রাপ্তি নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করে রবিউল আউয়াল রবি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সৈয়দপুরবাসী আমাকে মোবাইল ফোন প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

জনগণের আশার প্রতীক মোবাইল ফোন। সৈয়দপুরবাসীর দীর্ঘ দিনের দাবী শিশু পার্ক ও খেলার মাঠ। মেয়র নির্বাচিত হলে আমি এসব দাবী পূরণসহ সৈয়দপুরের দৃষ্টান্তমূলক উন্নয়ন সাধন করবো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ