1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৯ শিক্ষার্থী হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ৫:৩৪ pm

নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল (হাসপাতাল) এলাকার একটি মাদরাসার নয় শিশু চকলেট খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

চিকিৎসারত শিক্ষার্থীরা হলো-হাসপাতাল এলাকার পূর্ব পাড়ার আলিফ (৭), সাফি (৬), আয়ান (৭), নিমু (৮), ইসমাইল (৭), আফসান (৯), রুহি (৬), সামিয়া (৮) ও মৌমিতা (১০)।

অভিভাবকরা জানান, শনিবার সকালে কুন্দল পূর্বপাড়া ফোরকানিয়া মাদরাসা থেকে শিক্ষার্থীদের এক প্যাকেট করে চকলেট দেওয়া হয়। শিশুদের অনেকে দুপুরে বাড়িতে এসে এসব খাবার খায়। সন্ধ্যার দিকে শিশুদের বমি ও ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মাদরাসা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অমিদুল হাসান সরকার বলেন, পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে নয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কেউ কেউ চকেলেট, ফুচকা খেয়েছিল। বর্তমানে তাদের শিশু ও ডায়রিয়া বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডযটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ