
ভূগর্ভস্হ পানি-অদৃশকে দৃশ্যমান করা এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের হাতিখানা ক্যাম্প এলাকায় মঙ্গলবার বিকালে সৈয়দপুর পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে বিশ্ব পানি দিবস পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াসমিন পারভীন, ব্র্যাক রিজিউনাল কো অডিনেটর আহমেদ ওমর ফারুক ইউডিপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ বিশ্ব পানি দিবস। সুস্হ যদি থাকতে চাই বেশি বেশি করে পানি পান করতে হবে। পানির অপর নাম জীবন।
ভিন্নবার্তা/এমএসআই