1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
দেশীয় অস্ত্র উদ্ধার

সৈয়দপুরে নারীকে অপহরণের চেষ্টা, সাবেক স্বামীর ৬ বন্ধু আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৩ am

নীলফামারীর সৈয়দপুরে তালাকপ্রাপ্ত স্বামীর ৬ বন্ধু গৃহবধূকে অপহরণের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ধরা পরে। স্থানীয়রা পরে তাদের পুলিশে দেয়। এসময় তাদের কাছে দুটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। ৩১ আগস্ট সোমবার সকালে কামারপুকুর ইউনিয়নের কান্দুরার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, কয়েক বছর আগে ওই এলাকার আবুল হোসেনের মেয়ে মোর্শেদার বিয়ে হয় রংপুর বদরগঞ্জ এলাকার মিরাজ হোসেনের সাথে। কিন্তু সংসারে কলহের জের ধরে এক বছর আগে উভয়ের মধ্যে তালাক হয়। কিন্তু ৩১ আগস্ট সোমবার সকালে সাবেক স্বামীর ৬ বন্ধু মেরাজ হক, আরিফুল ইসলাম, মানিক, মিম, স্বপন ও রাজা আবুল হোসেনের বাড়িতে এসে মোর্শেদার মা গোলাপী বেগমের গলায় ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে এবং গৃহবধূ মোর্শেদাকে টানাহেচড়া করে বাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই ৬ যুবককে আটক করে পুলিশে খবর দেয়।

সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৬ যুবককে আটক করে এবং ২টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাদের বিরুদ্ধে অপহরণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে ভিন্নবার্তা ডটকমকে জানান, আটককৃতদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ