1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদণ্ড

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ১১:৩৯ am

নীলফামারীর সৈয়দপুরে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আদালত সূত্রে জানা যায়, শনিবার ১৭ অক্টোবর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর একটি অভিযানকারী দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মহেত আলীর ছেলে আজিম অভি(৩২)কে হেরোইনসহ এবং কামার পুকুর পশ্চিম আইসঢাল গ্রামের সবুর আলীর ছেলে শাহীন ইসলাম (২৫)কে মাদকাসক্ত অবস্থায় গ্রেফতার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান গ্রেফতারকৃত শাহীনকে ৩দিনের বিনাশ্রম এবং অভিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ