
নীলফামারীর সৈয়দপুরে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের দাপটে কমা অব্যাহত আছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদের মানুষ। শীতে জবুথবু হয়ে পড়েছে ওই অঞ্চলের মানুষ। প্রতিদিনই কমছে উত্তরের তাপ। এরই মধ্যে এরই মধ্যে এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যা এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। বিশেষ করে সৈয়দপুরের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ, যা আগামী চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে।
মৃদ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সৈয়দপুরের ওপর দিয়ে। এতে শীতের প্রকোপ বেড়ে যওয়ায় কাতর হয়ে পড়েছে শ্রমজীবি মানুষেরা। গতকাল শনিবার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস ৭ দশমিক ৫ এবং ডিমলা আবহাওয়া অফিস ৮ দশমিক ৫ ডিগ্রী সর্বনিম্ন
তাপমাত্রা রেকর্ড করেছে। এ শীতে নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা এটি।হাড় কাঁপানো শীতের প্রকোপ থাকলেও গতকাল ঘন কুয়াশা নেই এ অঞ্চলে। সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। সৈয়দপুর বিমানবন্দরে সূচী অনুযায়ী উঠানামা করছে বিমান। সড়ক ও রেলপথে নিদ্দিষ্ট সময়ে চলাচল করছে যানবাহন। শীতের প্রকোপ বাড়ায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে এসব মানুষ। হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগীর সংখ্যা। সৈয়দপুরে গত তিন দিনে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাষকষ্টে শতাধিক রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ বলেন দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলা ও শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক করা হয়েছে । সেই সাথে শীত নিবারনে হতদরিদ্রদের জন্য সরকারীভাবে শীত বস্ত্র এর চাহিদা পাঠানো হয়েছে ।
ভিন্নবার্তা/এমএসআই