
নীলফামারীর সৈয়দপুর খাতামধুপুর ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমণে অসহায় দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা (জিআর) ত্রাণ বিতরণ করেন রমিজ আলম। নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১২ জুলাই) সকালে খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১ হাজার অটো ও ভ্যান চালককের মাঝে এাণ বির্তরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রমিজ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ইলিয়াছ আলী, চেয়ারম্যানের সহকারী মোহাইমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।
প্রতিটি অটো ও ভ্যান চালককে দেওয়া হয়- চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল আধা কেজি, মসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি। রমিজ আলম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে হলে সবাইকে ঘরে অবস্থান করতে হবে। বাহিরে বের হওয়া যাবে না। সরকারি ত্রাণ আপনাদের বাড়িতে পৌঁছে দিব আমরা। মাস্ক ব্যবহার করতে হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। জানা গেছে, ত্রাণ পেয়ে বেজায় খুশি অসহায়রা।
ভিন্নবার্তা ডটকম/এসএস