1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত প্রতিবাদে সড়ক অবরোধ

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ১১:১০ pm

নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় মরিয়ম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে শহরের গার্ডপাড়ার রেলওয়ে স্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় এলাকাবাসী প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে যানচলাল বন্ধ করে দেন। পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধে তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরিয়মের মা-বাবা দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। সে ওই এলাকায় তার নানীর নুরজাহানের কাছে থাকত। শিশুটি ওইসময় উল্লেখিত স্থানে রাস্তার পাশ দিয়ে তার নানীর হাত ধরে হাঁটছিল। পেছন থেকে ইজিবাইকটি এসে তাকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে তার নাক-মুখ থেকে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর(সাকেল) সারোয়ার আলম ও সৈয়দপুর অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান। পরে তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ইজিবাইকটি আটক করা হয়েছে । এব্যাপারে মামলার প্রস্তুতি ও ঘাতক চালককে আটকের অভিযান চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ