1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে আগুনে ৫টি ঘর পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১ ৭:৩১ pm

নীলফামারীর সৈয়দপুর মিস্ত্রীপাড়ায় আটকেপড়া উর্দুভাষীদের আমেরিকান ক্যাম্পে আগুন লেগে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ি মালিকদের।

রবিবার (১০ জানুয়ারি) সকালে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন উল্লেখিত এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের লাগা আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়।

কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আরশাদ হোসেন, শের আলী, ছোটন, ছোট শফিক ও জনির বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর ও ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্থ শের আলী বলেন, আগুনে আমার বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শীত নিবারণের মত কোন গরম কাপড় পর্যন্ত নেই।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ