
নীলফামারীর সৈয়দপুরে সাবেক রেলওয়ের কর্মকর্তা,জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা গাড অব অনার প্রদান করা হয় ৷ আজ বৃহস্পতিবার বাদ আসর আল ফারুক একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে থানার একটি সুসজ্জিত চৌকস দল গাড অব অনার প্রদান করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন,মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক,লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম কিশোর, জাসদ নেতা শফিকুল ইসলাম মমিন,সুজা,জনি মনিরসহ মুক্তিযোদ্ধা কমান্ড,মুক্তিযোদ্ধা মঞ্চ,জাসদ ও বিভিন্ন সামাজিক এবং রাজনীতিক সংগঠনের নেতৃত্ব ৷ এর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ জাসদ,বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোট,রেলওয়ে থানা ও সন্তান কমান্ড ৷
সাবিক দায়িত্বে ছিলেন মরহুমের ভাতিজা পৌর সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাঃ সম্পাদক ইমরান হোসেন প্রিন্স ৷ তাঁর সাথে ছিলেন পৌর সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম ও উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ রানা ৷
বাদ এশা ওই স্কুল মাঠে জানাজা শেষে মরহুমকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয় ৷ জানাজায় এলাকাবাসী,আত্মীয় স্বজন,বন্ধ বান্ধবসহ বিভিন্ন রাজনীতিকও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ অংশ নেন ৷
উল্লেখ্য যে মরহুম ফজলার রহমান আজ ভোরে ইন্তেকাল করেন ৷ তিনি শহরের বাঁশবাড়ি সাদরা লেনের বাসিন্দা ছিলেন ৷
ভিন্নবার্তা/এমএসআই