
ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে খামারী রবিউল ইসলাম(৩৩) খুচরা বাজারেরে তুলনায় কমদামে তার নিজ খামারের মুরগী মাইকিং করে বিক্রির করার ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর ও প্রান নাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় খামারী রবিউল ইসলাম বাদি হয়ে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
রবিউল ইসলাম জানান, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আমার বসত এর সাথে একটি মুরগীর খামার গড়ে তুলি ৷ এ খামারের আয় দিয়ে আমি সংসার নির্বাহ করি। হঠাৎ করে মুরগীর দাম কমে যাওয়ায় খামার থেকে সরাসরি মাইকিং করে ১৭০ টাকা দরে মুরগী বিক্রী করার সিদ্ধান্ত গ্রহন করি ৷ কিন্তু চিকলী বাজার এলাকার মুরগী ব্যবসায়ী মোহাম্মাদ সূলতান(৫০) মোহাম্মাদ বাবলু (৩৫) মাইকিং এ বাধা দেন এবং তারা ২১০ টাকা দরে মুরগী বিক্রি করতে বলেন। আমি দরিদ্র মানুষের কথা চিন্তা করে ১৭০ টাকা দরে মুরগী বিক্রয় করলেও আমার লোকসান হবে না বলে তাদেরকে জানাই ৷ ২১০ টাকা দরে মুরগী বিক্রি করতে রাজি না হওয়ায় মুরগী ব্যাবসায়ী মোহাম্মাদ সূলতান(৫০) মোহাম্মাদ বাবলু (৩৫) আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন । এক পর্যায়ে ঘটনাস্হলেই এলোপাথারী ভাবে মার ডাং করেন এবং পকেট থেকে পঁয়ত্রিশ হাজার টাকা জোর পূবক কেড়ে নেন। আর বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করিবে এবং খামার ভাংচুর করে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর ভয়-ভীতি দেন ।
তাদের হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ আমি প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করছি ৷
অভিযুক্ত সুলতান এর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, আমি তাকে মাইকিং করতে নিষেধ করেছি ১৭০ টাকা দরে মুরগী বিক্রি করলে আমি ২১০ টাকা দরে বিক্রি করতে পারবো না তাই ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই