1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১:০৮ am

চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার দক্ষিণ মার্দাশায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- মো. ইয়াছিন (২৭) ও মো. বাদশা (২৮)।

হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির এসআই মো. আলমগীর জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস হাটহাজারী স্টেশনের লিডার ফজল মিয়া জানান, বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শ্রমিককে উদ্ধার করেন।

তিনি বলেন, ভবনটির সেপটিক ট্যাংকে শাটারিং করা ছিল পাশাপাশি ম্যানহোলও আটকানো ছিল। এক শ্রমিক সেখানে নামার পর উঠে না আসায় আরেকজন নামেন। সেও উঠে না আসায় আমরা গিয়ে তাদের উদ্ধার করি।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ