
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবী খুনের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১০ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট ভাই রাসেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বড়ভাই আলমগীর ও ভাবী মুর্শেদা বেগমের বিরোধ চলে আসছিল।
রবিবার রাত ১০ টায় এ নিয়ে রাসেলের সঙ্গে বড়ভাই আলমগীর ও ভাবী মুর্শেদা বেগমের ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ছোট ভাই রাসেল ধারালো ছুরি দিয়ে ভাই ও ভাবীকে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে তাদেরকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম ভিন্নবার্তা ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি গ্রেফতারে তৎপরতা চলছে। পুলিশ সুপার মো: মিজানুর রহমান, বিষয়টি নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস