1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২ ১০:৩৭ pm

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে লোকেশ রায় (৩৬) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে পুলিশ-বিজিবির উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডিউটি অফিসার এসআই মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লোকেশ রায় উপজেলার কালাইরাগ এলাকার বিশন রায়ের ছেলে। তার শরীরে একাধিক ছোররা গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই মোহাম্মদ এমরান হোসেন বলেন, শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে লোকেশ রায় নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ভারত-বাংলাদেশ সীমান্তের ভারত অংশে তার গুলিবিদ্ধ মরদেহ খুঁজে পায় বিএসএফ। শনিবার সন্ধ্যার দিকে তার মরদেহ বিএসএফ ও বিজিবির মাধ্যমে আমাদের হাতে এসেছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ