1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সীমান্তে পাঁচারকালে বিপুল পরিমান ভারতীয় শাড়ি আটক

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২ ১০:৩০ pm

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে জোয়ানরা মঙ্গলবার ভোররাতে নেত্রকোনার সীমান্ত দূর্গাপুর উপজেলার বারমারী নামক স্থান থেকে বাংলাদেশে পাঁচারকালে ৩ শত ৭৯ পিস ভারতীয় বেনারসী ও কাতান শাড়ি আটক করেছে।

বিজিবি ৩১ ব্যাটালিয়ন,নেত্রকোনার অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া পিএসসি আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান,দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের বারমারী সিমান্তে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে তার নেতৃত্বে ১১ সদস্যের একটি টহল দল ফাঁদ পেতে থাকে।

ভোর আনুমানিক পোনে ৫ টার দিকে ভারতীয় সীমান্ত ১১৬২ নং মেইন পিলার হতে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বারমারী এলাকা দিয়ে পাঁচার কালে বিজিবি’র জোয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাঁচারকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঐ স্থান থেকে ৩ শত ৭৯ পিস ভারতীয় বেনারসী ও কাতান শাড়ি আটক করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

ভিন্নবার্তা/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ