1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিলেটে আবাসিক হোটেল থেকে ৯ তরুণ-তরুণী গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ১২:৫৩ pm

সিলেট নগরের আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, ওই ৯জনকে গ্রেফতারকালে হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান। এরা একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রলোভনে তরুণীদের হোটেলে এনে যৌন কর্মে বাধ্য করাতো।

তিনি আরও বলেন, এ ঘটনায় বুধবার হোটেলের মালিক ও ম্যানেজারসহ গ্রেফতার সবার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মানব পাচার আইনে মামলা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ