1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরাজগঞ্জের মহাসড়কে বাস ও ট্রাকের সংর্ঘষে নিহত ২, আহত ৫

মো. সেলিম খান, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৫:৪৪ pm

সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটা লং ভেহিকেল ট্রাক এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ১ যাত্রী নিহত হয়, আহত হয় আরো ৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর জেলার পীরগঞ্জ থানার দুপুরাজপুর গ্রামের শাকিল (২০) এক ব্যাক্তি মৃত্যুবরণ করেন।

দূর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ