1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ৩:১২ pm

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ